১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুর সরকারি কলেজে নবীন বরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সম্মানে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে ও নবীনবরণ অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. বুলবুল আহাম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দিন খান, সাবেক অধ্যক্ষ মো. শাহ্ আলম মিয়া, সাবেক উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস, উপজেলা নিবার্হী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান, সহকারি অধ্যাপক ও সম্পাদক শিক্ষক পরিষদ মো. মোস্তাফিজুর রহমান, নবীনবরণ অনুষ্ঠানের আহবায়ক মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর প্রমুখ। 

অনুষ্ঠানে সরকারি কলেজের শিক্ষার্থীসহ গণ্যম্যান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় নবীন ও প্রবীন ছাত্রীদের পদ চারণায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি