১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডেঙ্গু রোগে যুবক নিহত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক যুবক নিহত হয়েছেন। 

নিহত আরিফ হোসেন কাজল (২৮)। সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের আলম মিয়ার ছেলে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবার সুত্র জানায়, গত রোববার প্রচন্ড জ¦র অনুভব করলে দ্রুত আরিফকে হাসপাতালে নিয়ে আসা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ শনাক্ত হলে তাকে কুমুদিনী হাসপাতালের ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। পরে ভর্তির ৩ দিন পর বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমুদিনী হাসপাতালের কর্তৃপক্ষ। 

এ বিষয়ে কুমুদিনী হাসপাতপালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, গত ০৪ আগস্ট আরিফ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়। পরে বুধবার সন্ধ্যার পর থেকেই কাশের সাথে রক্ত ও বমি হতে থাকে। এমতাবস্থায় তার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। এ সময় রক্তের ব্যবস্থা করার পূর্বেই আরিফের মৃত্যু হয়। 

সর্বশেষ তথ্যে বর্তমানে কুমুদিনী হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি