০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাল ও পেয়াজের দাম বেশী নেয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে করোনা আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ও পেয়াজের দাম বেশি নেয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাল ও পেয়াজের দাম বেশি নেয়ায় কালিহাতী কাঁচা বাজারের ব্যবসায়ী লক্ষণ সেনকে ৫ হাজার টাকা ও চিত্তরঞ্জনকে ৫ হাজার টাকা এবং রামপুর ভাসানী বাজারের ব্যবসায়ী স্বপনকে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা ও মানিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, করোনা আতংকে ক্রেতা সাধারনের নিকট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ও পেয়াজের দাম বেশি নেয়ায় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে সতের হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান চলমান থাকবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি