১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিভিন্ন হাসপাতালে ৪৯ জন ভেঙ্গু রোগী ভর্তি  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।

এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া এর বাইরেও অর্ধশতাধীক রোগীকে ডেঙ্গু আক্রান্ত হাসপাতাগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৪ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালের ২৩ জন এবং সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এসব রোগীকে বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, বুধবার দুপুর পর্যন্ত ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত) নতুন করে ৬ জন রোগী এ হাসপাতালে ভর্তি হয়। এছাড়া কয়েকজন চিকিৎসা নিয়ে চলে যায়। এসব রোগীদের জন্য আলাদা সেবার ব্যবস্থা করা হয়েছে। 

অপরদিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এখন পর্যন্ত ৪৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। বর্তমানে আজ বুধবার রাত পর্যন্ত পর্যন্ত ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৪ জন নারীও রয়েছে। 

অন্যদিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গুরোগী বুধবার পর্যন্ত ভর্তি রয়েছেন। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি