১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখিপুরে বিএনপি নেতা ওবায়দুল হক নাসিরের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখিপুরে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌরশহরের আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুল মাঠে সাস্থ্যবিধী মেনে ২৫০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসিরের নিজস্ব তহবিল থেকে এ সহয়াতা প্রদান করা হয়। ২৫০ হতদরিদ্র পরিবারকে ৫কেজী চাল,  ১কেজী লবণ, ১কেজী পেঁয়াজ, ১কেজী আলু ও ৫০০গ্রাম ডাল দেয়া হয়।

ওবায়দুল হক নাসির বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে সখিপুর-বাসাইলের মানুষের প্রতি ভালোবসা ও দায়িত্ব বোদ থেকে করোনাভাইরাসের মধ্যে অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু রায়হান ফরিদ রাশেল, সাবেক ছাত্রনেতা এম আর বি হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গির, সাবেক যুবদল নেতা মামুন সিকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি বিপ্লব সিকদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিনহাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রনেতা শামছুল আরেফিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি