০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফাইন্যান্সিয়াল লিংকেজ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ‘বি-স্কিলফুল’ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে নাসিব’র আয়োজনে দিনব্যাপী শহরের উদ্যোক্তাদের জন্য ফাইন্যান্সিয়াল লিংকেজ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল কুমুদিনী কলেজ গেটলগ্ন এনজিও ফোরাম কর্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তা উন্নয়নে উদ্যোক্তা, ব্যাংক কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানের মাঝে একটি সেতুবন্ধন সৃষ্টি করা, যাতে উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক অর্থে বিশেষ করে এসএমই স্কিমের আওতায় ঋণ সুবিধা গ্রহণ করে নতুন নতুন শিল্প ও ব্যবসা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে ভুমিকা রাখতে পারে এই উদ্দেশ্যে কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজিএস, ভোকেশনাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন নাসিব ‘বি-স্কিলফুল’ প্রজেক্ট এর সমন্ময়কারী মাহমুদুর রিফাত খান, চিফ ফ্যাকাল্টি, স্কিটি বিসিক (অবঃ) মনজুরুল হক, দুলাল চন্দ্র সাহা ও নাসিব এর সদস্য মামুন মোর্শেদ। 


অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি