১১:৩৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নোয়াব আলী নামের ৯ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার বাঁশতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নোয়াব আলী উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার নোয়াব আলী পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। আমেনা ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। ওই ব্যবসা প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা ঋন গ্রহণ করেন। পরে গত দুই বছর আগে দক্ষিন আফ্রিকা পাড়ি জমায়। 

এরপর ২০১৮ ও ১৯ সালে তার বিরুদ্ধে মোট ৯ টি মামলা হয়। এর মধ্যে মামলা নং- ১২১৮/১৮ তে তার ৪ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদন্ড ও ৫ মাসের কারাদন্ড, ৯৯৭/১৮ তে হয় সাড়ে ৬ লক্ষ টাকা অর্থদন্ড ও ৭ মাসের কারাদন্ড, ১৯১৯/১৮ তে সাড়ে ৪ লক্ষ টাকা অর্থদন্ড ও ৪ মাসের কারাদন্ড, ৮৮৭/১৮ তে সাড়ে ৭ লক্ষ টাকা অর্থদন্ড ও ৬ মাসের কারাদন্ড দেয় আদালত। 

এছাড়া বাকি ৫ মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ছিলেন। মির্জাপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের জানান, ৪টি মামলায় ২২ মাসের কারাদন্ড ২৩ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছেন আদালত। এছাড়া মির্জাপুর থানায় নোয়াব আলীর নামে ৪টি সাজাপ্রাপ্ত গ্রেফতারী এবং ৫টি বিচারাধীন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি