১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ড. মো: আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ জানুয়ারী ২০১৯ | |
ড. মো: আব্দুর রাজ্জাক। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কৃষিবিদ সাবেক খাদ্য ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

সদ্য বিলুপ্ত ১০ম সংসদের এমপি হিসেবে তিনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী সরকার শহিদকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হন ড. আব্দুর রাজ্জাক।

২০০১ সাল থেকে টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের দলীয় টিকেট পান কৃষিবিদ সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি সে বছর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে ২০০৮ খ্রিস্টাব্দে নবম সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন এবং আওয়ামী লীগ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৪ সালে ড. মো. আব্দুর রাজ্জাক সংসদ সদস্য নির্বাচিত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য হন তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়নের সিদ্ধান্ত নিয়ে থাকে সংসদীয় মনোনয়ন বোর্ড।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি