১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, গ্রাম্য সালিশে বিচার না পেয়ে মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ গ্রাম্য সালিশে সুবিচার না পেয়ে বুধবার (২৮ অক্টোবর) মূল অভিযুক্ত সরোয়ার কাজীসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। 

মামলার আসামিরা হলেন, উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের বাসিন্দা মৃত সামাদ কাজীর ছেলে সরোয়ার কাজী (২৮) ও গ্রাম্য মাতব্বর মালেক কাজী, লোকমান কাজী ও সায়েদ কাজী। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত লম্পট ও গ্রাম্য মাতব্বররা গা ঢাকা দিয়েছে। 

ভূক্তভোগী ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নন্দপাড়া গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর স্বামীর আপন খালাতো ভাই একই এলাকার মৃত সামাদ কাজীর ছেলে সরোয়ার কাজী বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে তাকে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে গৃহবধূ তার স্বামীর কাছে অভিযোগ দিলে বিষয়টি তিনি সরোয়ারের পরিবারকে জানায়। এতে উত্যক্তের পরিমাণ আরও বেড়ে যায়। গত রবিবার (২৫ অক্টোবর) রাতে গৃহবধূর স্বামী ও শ্বশুর পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। এ সুযোগে অভিযুক্ত সরোয়ার পাটখড়ির দরজা খুলে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় গৃহবধূর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। 

এ সময় গৃহবধূ নিজের ইজ্জত বাঁচাতে ধস্তা ধস্তি ও ডাকচিৎকারে তার শাশুড়ি কমলা এগিয়ে এলে সরোয়ার তাকে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পরদিন বিষয়টি নিয়ে স্থানীয় মাতাব্বর মালেক কাজী, লোকমান কাজী ও সায়েদ কাজীসহ অনেকেই ন্যায় বিচারের আশ্বাস দেন। এ নিয়ে গত সোমবার রাতে ভূক্তভোগী নারীর স্বামীর বাড়িতে উল্লেখিত মাতাব্বরদের উপস্থিতিতে এক সালিশি বৈঠক বসা হয়। বৈঠকে সরোয়ার ধর্ষণ চেষ্টার কথা অস্বীকার করলেও মাতব্বররা তাকে দোষী করে দশটি জুতারবাড়ি মারার রায় ঘোষণা করেন। ভুক্তভোগী ওই গৃহবধূ গ্রাম্য মাতাব্বরদের এ রায় না মেনে ন্যায় বিচারের আশায় বুধবার (২৮ অক্টোবর) নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরোয়ারকে প্রধান আসামী করে স্থানীয় মাতব্বর মালেক কাজী, লোকমান কাজী ও সায়েদ কাজীকে সহযোগী আসামী করে মামলা দায়ের করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি