১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মামলা প্রত্যাহারের দাবি

মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মির্জাপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। 

শুক্রবার সকালে মির্জাপুর পৌরসদরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানবজমিন পত্রিকার মির্জাপুর প্রতিনিধি যোবায়ের হোসেনের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন মির্জাপুর প্রেসক্লাব এর সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর এর সভাপতি মাজহারুল ইসলাম শিপলু প্রমুখ। 

এ সময় বক্তারা মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা অবিলম্বে প্রত্যাহারেরর দাবি জানান।

উল্লেখ গত ২ মার্চ দৈনিক মানবজমিনে আলোচিত যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম- শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ হয়। ওই রিপোর্টে ক্ষুব্দ হয়ে মাগুরা-১ আসনের সাংসদ মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক স্টাফ রিপোর্টারসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি