০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। 

বুধবার (১৮ অক্টোবর) সকালে শহরের সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেলের ম্যুরালে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন।  

এরপর স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে সেখান থেকে দিবসের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দ্বীপ্তিময়- নির্ভীক নির্মল দুর্জয়’ স্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি। 

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা সভায় অংশ নেন- জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি