০২:১২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার রাতে উপজেলার চৌধুরিডাঙ্গায় ঘটনাটি ঘটে। নিহত আনন্দ শীল (৬০) উপজেলার চৌধুরিডাঙ্গা গ্রামের মৃত পলান শীলের বড় ছেলে।

নিহত আনন্দ শীলের ছেলে রাম শীল জানান, জমি নিয়ে আমার কাকা সুরেশ শীলের সাথে আমাদের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। আমার বাবা কাকার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার পরও আমার কাকা প্রায়ই জমির হিস্যা নিয়ে বাবার সাথে বিবাদ করতো। ঘটনার দিন রাতে আমার বাবা বাড়িতে আসলে কাকা বাবার সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায় কাকী কামনা শীল (৪০),কাকাতো বোন বন্যা (১৮),সনজিতা (১৫),তৃষ্ণা (১৩) সকলে মিলে আমার বাবাকে পিটাতে থাকে। আমি এগিয়ে গেলে আমাকেও মারধর শুরু করে। বাবাকে মারতে মারতে পুকুরে ফেলে দেয়। পরে বাবাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নাগরপুর থানার উপপরিদর্শক মো.শাহজাহান জানান হাসপাতাল সূত্রে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি