১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যুবদল নেতার হামলায় আ’লীগ নেতা আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬ | | ৯৭০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে স্থানীয় এক যুবদল নেতার হামলায় আব্দুর সবুর (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।

বুধবার সকাল এগারোটার দিকে ভাওড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুর সবুরকে উপজেলা জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি উপজেলার ভাওড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের পণ্ডিত দেওয়ানের ছেলে। সে ভাওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আব্দুর সবুর গ্রামের হাবুর বাড়ির পাশের রাস্তায় বসে এলাকার কয়েকজনের সঙ্গে রাজনৈতিক আলাপ আলোচনা করছিলেন। এ সময় একই গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে ওয়ার্ড যুবদল নেতা হারুন অর রশিদের সঙ্গে তার বাকবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে যুবদল নেতা হারুন উত্তেজিত হয়ে সবুরের উপর হামলা চালায়। এ সময় হারুনের সঙ্গে থাকা গ্রামের নয়ন মিয়ার ছেলে সমেজ ও আব্দুর রশিদের ছেলে হুমায়ূন যোগ দেয়। এতে আব্দুর সবুরের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এছাড়া পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে আহত অবস্থায় তাকে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহত নেতার ছোট ভাই আব্দুল গফুর জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি