০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বড় ভাইকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ছোট ভাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বড় ভাই আইয়ুব আলীর বিছানার নিচে পিস্তল রেখে ফাঁসানোর চেষ্টায় আজিজুল ইসলাম (৪০) ওরফে আজিজ কালু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৭.৬২ মডেলের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বুধবার রাতে উপজেলার বড়চওনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত তাদের আরেক ভাই আলামিন ও পিস্তল সরবরাহকারী আলামিনের বন্ধু শফিকুলকে খুঁজছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বড়চওনা গ্রামের মৃত রাইজুদ্দিনের তিন ছেলে আইয়ুব আলী, আজিজুল ও আলামিন। কয়েকদিন ধরে আইয়ুব আলীর সঙ্গে অপর দুই ভাই আজিজুল ও আলামিনের জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার বিকেলে আজিজুল তার বড়ভাই আইয়ুবের বিছানার নিছে অস্ত্র রয়েছে বলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই ঘরের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

এ সময় আইয়ুবের ঘরের জানালা খোলা দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ আইয়ুব আলী ও আজিজুলকে জিজ্ঞাসাবাদ করলে ফাঁসানোর বিষয়টি বেরিয়ে আসে। পরে পুলিশ আইয়ুবকে ছেড়ে দিয়ে ছোট ভাই আজিজুলকে নিয়ে অস্ত্রের প্রকৃত মালিকের খোঁজে অভিযানে নামে। বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ছোট ভাই আলামিন ও তার বন্ধু অস্ত্র সরবরাহকারী শফিকুল ধরা পড়েনি।

পুলিশের তথ্য মতে, শফিকুলের বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। এ কারণে সে ১০ বছর জেলও খেটেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মূলত বড়ভাইকে ফাঁসাতে ছোট দুই ভাই বিছানার নিচে অস্ত্র লুকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। ঘটনার মূল হোতা ছোট ভাই আলামিন মিয়া ও তার বন্ধু শফিকুলকে গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি