১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৌর এলাকার একশ গজ রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মাত্র একশ গজ রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ।

দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের উদাসীনতায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এই একশ গজ রাস্তা হল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌর এলাকার বাইপাস বাস স্টেশন সংলগ্ন বংশাই রোড ।

জানা গেছে, উপজেলার উত্তরাঞ্চলের তরফপুর ও লতিফপুর ইউনিয়ন এবং পৌর এলাকার আংশিক এলাকার স্কুল কলেজের শিক্ষাথীসহ কয়েক হাজার মানুষ প্রতিদিন বংশাই রোডের ওই রাস্তা ব্যবহার করে পৌর সদরের যাতাযাত করে থাকে। গত কয়েক বছর আগে বংশাই নদীর উপর ১২ কোটি টাকা ব্যয়ে বীরমুক্তিযোদ্ধা একাব্বর হোসেন সেতু নির্মিত হওয়ার পর এই সড়ক দিয়ে জনসাধারণের চলাচলের পাশাপাশি যানবাহন চলাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু মির্জাপুর বাইপাস বাস স্টেশন ও রেল ক্রসিং এর মধ্যবর্তি বংশাই রোডের মাত্র একশ গজ রাস্তা জনযানের অবাধ চলাচল ম্লান করে দিয়েছে।

ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক নির্মাণ এবং পরবর্তীতে তা চার লেনে উন্নীত হওয়ার পর ওই রাস্তা টুকু নীচু হয়ে যায়। রাস্তা পাকা করন হলেও মাটি ভর্তি ভারী যানবাহন চলাচলের কারনে তা অল্পদিনেই নষ্ট হয়ে প্রায় পূর্বের অবস্থায় চলে আসে। শুরু হয় মানুষের দুর্ভোগ। গত প্রায় তিন বছর যাবত এই দুর্ভোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। শুকনো মৌসুমে কষ্ট করে চলতে পারলেও বৃষ্টির দিনে ওই রাস্তা টুকুতে চরম দুর্ভোগ পোহাতে হয়। 

রাস্তাটুকু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ওই সড়কের ব্যবসায়ীরা কিছুদিন পূর্বে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কিছুটা সংস্কার করলেও গত দুই দিনের বৃষ্টিতে তা আবার ম্লান হয়ে গেছে। ফেরেঙ্গি পাড়া গ্রামের জাবেদ হোসেন বলেন, ১২ কোটি টাকা ব্যয়ে বংশাই নদীর উপর সেতু নির্মাণ হওয়ায় নদী পারাপারের ভোগান্তি থেকে মুক্তি পেলেও মাত্র একশো গজ রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তি রয়েই গেছে। 

পাথরঘাটা গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আলম বলেন রাস্তার পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুম সহ একটু বৃষ্টি হলেই দুর্ভোগ পোহাতে হয়।  

বংশাই ডিজিটাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ সিদ্দিকী পৌর এলাকার মধ্যে মাত্র একশো গজ রাস্তার এ অবস্থা আমাদের কাম্য নয়। মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন বলেন ওই রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাবিত প্রকল্প জমা দেয়া আছে। অতি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি