১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বন্যার পানিতে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজের ২০ ঘণ্টা পর নিলয় (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ি গ্রামের বানিয়াচালা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত নিলয় উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের আকতার মিয়ার ছেলে এবং  সে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

জানা যায়, গতকাল বুধবার সকাল ১১ টার দিকে নিলয় তার বন্ধুদের সঙ্গে রাজাবাড়ি বানিয়াচালা এলাকায় বন্যার পানিতে গোসল করতে যায়। সেখানে একটি কালভার্টের উপর থেকে লাফিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়েও তার কোন সন্ধান না পেয়ে ফিরে আসে।

পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলের প্রায় দুইশ’ গজ দুর থেকে নিলয়ে ভাসমান মরদেহ উদ্ধার করে।

রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মিয়াজ উদ্দিন মিঞা নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি