১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্ত্রীর হাতে মার খেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে আশরাফ কাজী (৩৫) নামের এক সাইকেল কারখানার শ্রমিক বাবা-মায়ের সামনে স্ত্রীর হাতে মার খেয়ে লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় আশরাফকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশরাফ কাজী উপজেলার নলুয়া গ্রামের ওমর কাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে আশরাফ আলী টাঙ্গাইল শহরে শ্রমিকের কাজ করতে গিয়ে শাহনাজ আক্তার নামের এক মেয়েকে বিয়ে করেন। ওই ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত তিন বছর আগে আশরাফ কাজী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি বাই সাইকেল কারখানায় কাজ নেন। ওই কারখানার নারী শ্রমিক রোকসানার প্রেমে পড়ে দ্বিতীয় বিয়ে করেন আশরাফ। 

দুজনে এক সঙ্গে কারখানার পাশে বাসা ভাড়া নেন। দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যান। গত ১৫দিন আগে স্ত্রীর নির্যাতন সইতে না পেরে কারখানার চাকরি ফেলে আশরাফ কাজী গ্রামের বাড়ি সখীপুরের নলুয়ায় চলে আসেন। রোববার সকালে দ্বিতীয় স্ত্রী রোকসানাও স্বামী আশরাফের খোঁজে গ্রামে আসেন। আশরাফ কেন ওই কারখানার চাকরি ছেড়ে গ্রামে আসার কারণে স্বামী আশরাফের মা-বাবার সামনেই রোকসানা তাঁর স্বামীকে চুলে ধরে চর-থাপ্পর মারেন। 

এক পর্যায়ে আশরাফ ঘর থেকে কীটনাশকের বোতল এনে স্ত্রীর সামনেই পান করেন। বিষপানের সময় আশরাফ উচ্চ কণ্ঠে বাবা-মা ও ভাইয়ের কাছে স্ত্রীর দ্বারা কখন কীভাবে নির্যাতিত হয়েছেন সেসব কাহিনী বর্ণনা দিতে থাকেন। এ দৃশ্য দেখে বাবা-মা ও ভাইয়েরা রোকসানার ওপর ক্ষেপে উঠলে স্ত্রী রোকসানা স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্বজনেরা আশরাফ কাজীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, স্বামীর নির্যাতনে অনেক নারী বিষপান করে হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি পুরনো হয়ে গেছে। স্ত্রীর নির্যাতনে পুরুষেরা হাসপাতালে ভর্তি হচ্ছে- এ খবর নতুন।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির এ বিষয়ে থানায় কেউ অভিযোগ না করার কথা জানিয়ে বলেন, কোনো পুরুষ স্ত্রীর হাতে নির্যাতিত হয়ে থানায় অভিযোগ করলে সেগুলোও আমলে নেওয়া হবে। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি