১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রলীগের ২ কর্মী হত্যা

মির্জাপুরে ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

নোয়াখালীর বেগমগঞ্জ ও খুলনার কয়রা উপজেলায় ছাত্র শিবিরের ক্যাডাররা গুলি চালিয়ে ও কুপিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে হত্যা এবং ৪ জনকে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মির্জাপুর উপজেলা ছাত্রলীগ। 

মঙ্গলবার সকালে উপজেলা সদরের কলেজ রোডস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়। 

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র শিবিরের ক্যাডারদের অভিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়ে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীদের সভাপতি মোবারক হোসেন সম্পাদক মারুফ হোসেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য গত ১ মার্চ রবিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগ কর্মীদের উপর এলোপাতাড়ি গুলি চালিয়ে ও কুপিয়ে আহত করে। এতে ছাত্রলীগ কর্মী রাকিব মারা যায় এবং রায়হান, হাবিব, রনি ও মুন নামে ছাত্রলীগের চারকর্মী গুরুতর আহত হয়। 

অপরদিকে একই দিন খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেলের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে গতকাল সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি