১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধ্যরাতে সাংবাদিককে সাজা দেয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের সাজা দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আয়োজিত মানববন্ধনে সাংবাদিকের মুক্তি ও দোষীদের শাস্তির দাবী জানানো হয়।

রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে ও প্রেসক্লাব চত্ত¡রে এই মানববন্ধন কর্মসূচী পালন করে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিউ এইজ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি হাবিব খান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি মামুনুর রহমান, বিটিভি’র টাঙ্গাইল প্রতিনিধি জে সাহা জয়, বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয় প্রমুখ। 

বক্তারা অনতি বিলম্বে গ্রেফতার হওয়া সাংবাদিক আরিফুল ইসলামের মুক্তি ও জেলা প্রশাসকসহ পরিচালিত মোবাইল কোর্টের সম্পৃক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, মহিউদ্দিন সুমন, সাহাব উদ্দিন মানিক, আরিফ উর রহমান টগর, কাদির তালুকদার, শামীম আল মামুন, সুমন কুমার রায়, অভিজিৎ ঘোষসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি