০১:২৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শ্রমিক সর্দারকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের লতিফপুর এলাকায় অটোরিক্সা থেকে নামিয়ে এক শ্রমিক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (০১ মার্চ) মধ্যরাতে টাঙ্গাইল সদর উপজেলার লতিফপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শামছুল হক (৫০) দেলদুয়ার উপজেলার কৈজুরী এলাকার দুখু মিয়ার ছেলে। নিহত শামছুল হক টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিসে শ্রমিকদের সর্দার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ নবীন জানান, নিহত শামছুল হক রাতে টাঙ্গাইল বিদ্যুৎ অফিসের কাজ শেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে গ্রামের বাড়ি দেলদুয়ার উপজেলার কৈজুরী যাচ্ছিলেন। অটোরিক্সাটি সদর উপজেলার লতিফপুর এলাকায় যাওয়ার পর অজ্ঞাত দূর্বৃত্তরা তার পথরোধ করে। 

পরে শামছুল হককে আটকে রেখে অটোরিক্সাতে থাকা অপর যাত্রী ও চালককে চলে যেতে বলে দূর্বৃত্তরা। এসময় ঘটনাটি চালক ও যাত্রীর সন্দেহ হলে তারা স্থানীয় লোকজন ডাকতে থাকেন। কিন্তু দুর্বৃত্তরা শামছুল হককে ব্যাপক মারপিট করতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। 

পরে গুরুত্বর আহত অবস্থায় শামছুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি