০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আবদুল বাছেদ মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

শনিবার (২৩জুন) সকালে সখীপুর-গোপীনপুর সড়কের তৈলধারা বটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছেদ উপজেলার জিতাশ্বরী এলাকার আবদুল জব্বার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বাছেদ মিয়া মোটরসাইকেল নিয়ে মাছ ধরার জন্য ‘চাপড়াবিল’ যাওয়ার পথে সখীপুর-গোপীনপুর সড়কের তৈলধারা বটার মোড় নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ঘটনায় ঘাতক বাস চালক পালিয়ে গেছে। তবে ওই বাসটি আমরা জব্দ করেছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি