০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিটেকে আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিনজিং বার্নারস

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ | | ১৩৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) "বিটেক বন্ধু" আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচের উদ্বোধন করেন বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলাম।

ছাত্রসংগঠন স্টুডেন্টস ইউনিটি অব বিটেক (সাবটেক) এই টুর্নামেন্টটির আয়োজন করে।

টুর্নামেন্টটিতে চারটি বর্ষের মোট ৪ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে - রেমী রাইডারস, স্পিড বিটারস, কিংস ইলেভেন বিটেক ও সিনজিং বার্নারস।

টুর্নামেন্টের ফাইনালে স্পিড বিটারস ও সিনজিং বার্নারস মুখোমুখি হয়। এতে নির্ধারিত ১৬ ওভারের খেলায় ৪র্থ বর্ষের স্পিড বিটারসের ছুঁড়ে দেওয়া ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ৩য় বর্ষের দল সিনজিং বার্নারস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটেকের অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুল মজিদ। এ সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবীর হোসেন পাটোয়ারী, লেকচারার নাজির হোসাইন, ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের লেকচারার মোঃ মনোয়ার হোসেন, লেকচারার মাসুম বিল্লাহ, কোর্স কো-অর্ডিনেটর হরশংকর রায়, লেকচারার মাহমুদুল হক, লেকচারার সেলিম রেজাসহ সকল ডিপার্টমেন্টের শিক্ষক, সাবটেক সভাপতি রাশেদুল হাসান রাতুল, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেন বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা।

ম্যান অফ দ্যা ফাইনাল হন সিনজিং বার্নারসের আরিফুল ইসলাম সবুজ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সিনজিং বার্নারসের জুয়েল হোসেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি