১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাবে গবেষণার সুযোগ

মাভাবিপ্রবি ও বাংলাদেশ কারা অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষর

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ মে ২০১৬ | | ৩৭২
ছবি : সমঝোতা চুক্তি স্বাক্ষর অনষ্ঠানের অতিথিবৃন্দ।-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কারা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা কারা অধিদপ্তরে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ কারাগারে গবেষণার সুযোগ পাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারাগারে ইন্টার্নশিপ, কারা গ্রন্থাগার ব্যবহার ও সংযুক্তভাবে গবেষণা করতে পারবে।

চুক্তিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জি. মুহাঃ তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ কারা অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ প্রিজনের অতিরিক্ত মহাপরিদর্শক লেফটেনেন্ট জেনারেল মোঃ ফজলুল কবির।

এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ প্রিজনের মহাপরিদর্শক সৈয়দ ইফতেখারুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক, মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়াসহ কারা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি