১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনাদনার আওতায় বিনামূল্যে বীজ, সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন ও উপজেলা সমবায় অফিসার আমিনা পারভীন প্রমুখ। 

এ সময় ইউএনও আব্দুল মালেক বলেন "দেশের কৃষকরা কৃষি বিপ্লব ঘটিয়ে গোটা দুনিয়ায় রেকর্ড সৃষ্টি করেছে। কৃষির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কৃষিতে এ বিপ্লব সম্ভব হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৫০ জন কৃষকের মধ্যে ২০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার এছাড়া ৫শ জন কৃষকের মধ্যে ২০ কেজি গম ১ কেজি ভূট্টা, ১ হাজার জনের মধ্যে ১ কেজি সরিষা ৫জনের মধ্যে ১.৫ কেজি সূর্যমুখী ১শজন মধ্যে ১ কেজি করে তিল বীজ প্রদান করা হয় বলে তিনি জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি