১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের ভোটে আশরাফুল আলম বাচ্চু সভাপতি ও গোলাম রাব্বানী যুবরাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে শনিবার বেগম দুল্যাবেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি। 

অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা আ.লীগের সদস্য মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ, উপজেলা আ.লীগের সহসভাপতি খন্দকার মোফাজ্জাল হোসেন দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন প্রমুখ বক্তৃতা করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে বিকেলে কাউন্সিলরদের ভোট গ্রহণ করা হয়। এতে ২৪৪ জন ভোটারের মধ্যে ২৩৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান। গণনা শেষে আশরাফুল আলম বাচ্চু ১৪৯ ভোট পেয়ে সভাপতি ও গোলাম রাব্বানী যুবরাজ ১৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোশারফ হোসেন (৬৫ ভোট) ও ছানোয়ার হোসেন (৬৫)। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি