১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নাজমুল (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে তথ্যটি পুলিশ জানায়। বুধবার দিবা গত রাতে উপজেলার পৌর শহরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সন্ত্রাসী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের মো. মোশারফ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সন্ত্রাসী নাজমুলের নামে গ্রেফতারি পরোয়ানা থাকার কারণে পুলিশ অভিযান চালিয়ে বুধবার দিবা গত রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আরও কয়েকজন আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ ভ্যান মহাসড়কের চরপাড়ায় পৌছালে অজ্ঞাতনামা ৬-৭ জন সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। 

এসময় পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে। গুলাগুলি শেষে অজ্ঞাতনামা ঐ দুস্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় গ্রেফতার হওয়া নাজমুল গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। 

পরে তাকে রক্ষাক্ত অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে, এম মিজানুল হক বলেন, নিহত সন্ত্রাসী নাজমুলের নামে খুন, ডাকাতি, অস্ত্র, ছিনতাই, মাদকসহ প্রায় ১২টি মামলা রয়েছে। প্রাথমিক অবস্থায় দুস্কৃতিকারী কয়েকজনের নাম জানা গেছে। তাদের গ্রেফতারের চেস্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি