১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিটেকে আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্টে জয়ী 'স্পিড শাটলস' 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮ | | ৩৯৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) সপ্তাহব্যাপী চলা আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়ী হয়েছে ১ম বর্ষের দল 'স্পিড শাটলস'।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে "বিটেক ক্রীড়া কমিটি" আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ২য় বর্ষের দল রেমি রাইডারস ও ১ম বর্ষের দল স্পিড শাটলস।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেকের প্রিন্সিপাল ইঞ্জি. আব্দুল মজিদ।

অন্যান্যদের মধ্যে চীফ ইন্সট্রাক্টর মাহমুদুল হক, লেকচারার এ এস এম জুনাইদ হাসান, নূর আলম, মামুনুর রশিদ, সাব্বির আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর মৃণাল কান্তি রায়, আবু সাঈদ জুয়েলসহ সব ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


১৬ ওভারের ম্যাচে প্রথমে স্পিড শাটলস ৬ উইকেটে ১২৬ রান করে। পরে রেমি রাইডারস ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করতে সমর্থ হয়। ম্যাচ অফ দ্য ম্যাচ হন স্পিড শাটলসের তসলিমউদ্দীন আর টুর্নামেন্ট সেরা সিনজিং বার্নারসের (৪র্থ বর্ষ) দীপক বিশ্বাস।

আয়োজকরা জানান, পরবর্তীতে বৃহৎ অনুষ্ঠানের মাধ্যমে গত ডিসেম্বরে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও এখনকার ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি