১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে জিপিএ ৫ পেয়ে চমকে দিলো জমজ দুই ভাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল যমজ দুই ভাই এবার সুতি ভি. এম. পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তারা পিএসসিতেও জিপিএ ৫ ও সরকারী বৃত্তি পেয়েছিল।

তারা দুই ভাই গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামের মতিয়ার রহমানও তাহমিনা আকতারের সন্তান। মা শিক্ষকতা ও পিতা এনজিওতে চাকরি করেন। 

মতিউর রহমান বলেন, আমার ছেলে দুজন জিপি এ ৫ পাওয়ায় আমি অনেক আনন্দিত , আমার ছেলেদের ইচ্ছা তারা ইঞ্জিনিয়ারিং পড়বে, আমি দোয়া করি তাদের তারা যেন বড় হয়ে ভালো রেজাল্ট এবং মানবিক মানুষ হয়। দেশ ও জাতির সেবা করতে পারে এই কামনা করছি।

সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান আতিক বলেন, জমজ দুই ভাই ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের স্কুলে অধ্যায়ন করে আসছে, দুজনের রেজাল্ট সব সময় একই রকম হতো, তারা খেলাধুলাতে দুজন একসাথেই খেলতো, এবং বিভিন্ন সময় তারা সরকারি বৃত্তি পেয়ে আসছে, তাদের দুই ভাই যমজ হওয়ায় এবং ভালো ছাত্র হওয়ায় তাদেরকে আমরা খুব ভালোভাবে দেখাশোনা করতাম। জমজ দুই ভাই জিপিএ ৫ পাওয়ায় আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে অনেক আনন্দিত, আমি অবশ্যই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ভালো বড় হওয়ার দোয়া করি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি