০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর পৌর মেয়রের মৃত্যুতে ৩দিনের শোক

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষনা করেছে পৌর কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার থেকে এই শোক পালন কর্মসূচী শুরু হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকল সরকারি বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠন ও প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, মিলাদ ও দোয়া মাহফিল। প্রথম দিন বৃহস্পতিবার বেলা বারটায় মির্জাপুর পৌরসভা কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আযোজন করা হয়। 

এ সময় মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্মৃতিচারণ করে আলোচনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত ওয়ার্ড কাউন্সিলর এস এম রাশেদ প্রমুখ।
 
সভায় পৌর কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে পরে মিলাদে দোয়া পরিচালনা করেন মির্জাপুর থানা মসজিদের ঈমাম মাওলানা ফরিদ হোসাইন।

উল্লেখ্য ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র সাহাদৎ হোসেন সুমন মারা যান।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি