০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে  ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার মীরনগরের মেসার্স বাবুল ব্রিকস, ভাটপাড়ার প্যাসিফিক ব্রিকস ও এটিএম ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়। 

জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: শহীদুল ইসলাম এর নির্দেশক্রমে মোবাইল কোর্টের তফশিলভুক্ত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী নাগরপুর উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রোকনুজ জামান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

জানা যায়, দেশের ইটভাটার প্রচলিত আইন অমান্য করে দীর্ঘদিন যাবৎ দাপটের সাথে কার্যক্রম চালিয়ে আসছিল উপজেলার বিভিন্ন ইটভাটা। লাইসেন্স বিহীন ইট ভাটা পরিচালনা এবং অনুমতি ব্যতিত মাটি সংগ্রহ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারায় প্যাসিফিক ব্রিকসকে ২,০০,০০০/- টাকা এবং এটিএম ব্রিকসকে ৫০,০০০/- টাকা অর্থদ- করা হয়। এছাড়া লাইসেন্স ব্যতিত ভাটা পরিচালনা করায় বাবুল ব্রিকস এর চুল্লি  ভেঙ্গে দেয়া হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. মুজাহিদুল ইসলাম, নাগরপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা, কর্মচারি, জেলা পুলিশের একটি দল ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি সহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। অভিযান শেষে নির্বাহি ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান বলেন, জনস্বার্থে এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসন টাঙ্গাইল কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি