১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখোঁজের ৩৩ ঘণ্টা পর মির্জাপুরে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যাওয়া সাইফুল ইসলাম ওরফে ভূটকু নামের আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর একটার দিকে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর উপজেলা সদরের লৌহজং নদীর পাহাড়পুর ব্রিজের নিকট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

গতকাল রোববার ভোর ৪টার দিকে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় সাইফুল ইসলাম। দীর্ঘ চেষ্টার পর দুপুরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে। নিহত আনসার সদস্য সাইফুল ইসলাম (ভূটকু) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য ডুমুরপাড়া গ্রামের হেলাল উদ্দিন ওরফে লাল মিয়া মাস্টারের ছেলে।

জানা যায়, গতকাল রোববার রাতে সাইফুল ইসলাম মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পুজা মন্ডপে দায়িত্ব পালন শেষে ভোরে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ায় সময় নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের ৪ সদস্য দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ১০ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও তার নিখোঁজ আনসার সদস্যের খোঁজ পেতে ব্যর্থ হয়। কুমুদিনী হাসপাতালের আনসার বাহিনীর কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি সাইফুল ইসলাম কুমুদিনী কমপ্লেক্সে আনসার সদস্য হিসেবে যোগদান করেন। 

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের চার ডুবুরি চেষ্টা চালিয়ে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানান, টাঙ্গাইল জেলা আনসার বাহিনীর কমান্ডেন্ট এসে মরদেহ গ্রহণ করবেন। তাদের বাহিনীর নিয়ম অনুযায়ী তারাই পরিবারের মরদেহ তস্তান্তর করবেন বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি