১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ ওরফে লাল মিয়া মাষ্টার (৫৪) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি লৌহজংগ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও লৌহজংগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার দাওয়াত কার্ড বিতরণের জন্য করাতিপাড়া বাইপাস এলাকায় যান। পরে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি