০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ভাতিজাদের হাতে চাচা খুন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বানিয়াজান ইউনিয়নের বলদীআটা গ্রামে এ ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ইন্তাজ আকন্দ (৬৫) উপজেলার বলদীআটা গ্রামের মৃত হিম্মত আকন্দের ছেলে। এ ঘটনায় নিহত চাচা ইন্তাজ আকন্দের মৃত্যুর পর থেকেই অভিযুক্ত ভাতিজা আলাউদ্দিন গংরা পলাতক রয়েছেন। 

নিহত চাচা ইন্তাজ আকন্দের স্ত্রী খোদেজা বেগম জানান, দীর্ঘদিন যাবত ভাতিজা আলাউদ্দিন বিএস ও তার ভাই তোতা মিয়া, লিটন হোসেন ও হাছেনরা আমাদের সাথে জমি নিয়ে বিরোধ করে আসছিলো। আজ দুপুরে আমার স্বামী জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ আলাউদ্দিন গংরা মিলে আমার স্বামীকে চাষ করতে বাঁধা দেয়। কথা কাটাকাটি’র এক পর্যায় আমার স্বামীকে তারা মারপিট করে। এ সময় আঘাত ও মারপিট  করার সাথে সাথেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাতিজার হাতে চাচা খুনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম তালুকদার বাবুল ও স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী। 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজা আলাউদ্দিন গংরা ইন্তাজ আকন্দের মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছেন। অভিযুক্তদের গ্রেফতার তৎপরতা শুরু করেছে পুলিশ বলেও জানান তিনি।

এআরটি /এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি