১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাঁচটি সেক্টরে বিভাজন

ইদ যাত্রায় স্বস্থি ফিরাতে মহাসড়কে সহস্রাধিক পুলিশ

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

এবারের ইদ যাত্রায় স্বস্থি ফিরাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দায়িত্ব পালন করবে সহস্রাধিক পুলিশ সদস্য। পাঁচটি সেক্টরে বিভাজন করে যানজট নিরসন ও ইদ যাত্রা স্বস্থিকর করতেই তাদের মোতায়েন করা হচ্ছে।

বৃহস্পতিবার মোতায়েনকৃত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সুষ্ঠ ও সুন্দর ভাবে দায়িত্বপালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ মুনীরসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটার ও এলেঙ্গা থেকে ময়মনসিংহ সড়কের টাঙ্গাইল অংশের ৪০ কিলোমিটার সড়ককে পাঁচটি সেক্টরে বিভাজন করা হয়েছে। এ মহাসড়ক ও সড়কে উত্তরাঞ্চলের ১৬টি জেলাসহ মোট ২২টি জেলার যানবাহন চলাচল করে। এই সড়কে ৪০টি মোবাইল টিম, ৪০টি পিকেট টিম, লিংক রোডের জন্য ১৬টি বাসকল টিম দেওয়া হয়েছে। রাস্তায় নির্মান কাজ চলায় এবারের প্রস্তুতি আরো বেশি। সেক্টর গুলোতে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারাসহ সহস্রাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সমন্বিত উদ্যোগ। জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগসহ নির্মানকারী প্রতিষ্টানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

জেলা পুলিশের পাশাপাশি ঘরমুখো মানুষও এবারের ইদ যাত্রায় স্বস্থি থাকবে বলে মনে করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি