০২:১৮ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূয়া সনদে শিক্ষকতা করছেন ইদ্রিস!

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসার সহকারি শিক্ষক ইদ্রিস হোসেন জাল সনদের মাধ্যমে শিক্ষকতা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, ভূঞাপুর ফাযিল মাদরাসার সহকারি শিক্ষক ইদ্রিস হোসেন এইচএসসি পাশের জাল সার্টিফিকেট তৈরি করে ১৯৮৫ জুনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ পান। পরে ১৯৮৬ সালে এমপিও ভুক্ত হয়ে নিয়মিত সরকারি টাকা উত্তোলণ করেন। কিন্তু পরবর্তিতে ওই ফাজিল মাদরাসা হতে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে ১৯৮৮ সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বিভাগে উত্তীর্ণ হন। সে সময় তার রোল নম্বর ছিল ১৫৬৮৩ এবং রেজিস্ট্রেশন নম্বর ছিল ৭৬০৬ আর জন্ম তারিখ দেখানো হয়েছে ০১/০১/১৯৭৪। কিন্তু তার এই জাল সনদের বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে সে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে নিয়মিত বেতন-ভাতা উত্তোলণ করছেন। 

ভূঞাপুর ফাযিল মাদরাসার সুপার আব্দুছ সোবহান জানান, তার অনিয়মের বিষয়টি জেনেছি। মাদরাসার রেকর্ডপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি