১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দাদার মরদেহ দেখা হলো না শ্রেয়ার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ মার্চ ২০১৮ | | ৫৭
, টাঙ্গাইল :

দাদার মরদেহ দেখা হলো না কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের নেপালী ছাত্রী শ্রেয়া ঝা’র।

সোমবার দুপুরে নেপালে বিমান দূর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়। সে নেপালের মাহোত্রারী সানফা-৩ এলাকার বাসিন্দা। তার পিতার নাম লাকসমান ঝা ও মাতার নাম মাধুরী ঝা। তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন। তার রোল নং ১০৫।


কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অফিস ইনচার্জ রতন সরকার জানান, শ্রেয়া ঝা’র দাদার মৃত্যু সংবাদ পেয়ে মৃতদেহ দেখার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। কর্তৃপক্ষ তার ছুটি মঞ্জুর করলে সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানে নেপালের উদ্দেশ্যে রওনা হন। দুপুর আড়াইটার দিকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানটি দুর্ঘটনায় পতিত হলে অন্যদের সঙ্গে তারও মৃত্যু হয়।


এ খবরটি গভীর রাতে কুমুদিনী কর্তৃপক্ষ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর কুমুদিনী মেডিকেল কলেজের শিক্ষক, কর্মচারী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বর্তমানে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ৪২জন নেপালী ছাত্রী লেখাপড়া করছেন। এরমধ্যে ৬ জন শ্রেয়ার ক্লাসমেট রয়েছেন বলে জানা গেছে।


কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আব্দুল হালিমের সঙ্গে কথা হলে আবেগাপ্লুত হয়ে বলেন, এরকম মৃত্যু কারও কাম্য হতে পারে না। শ্রেয়া ঝা’র মৃত্যুতে বুধবার বেলা বারোটায় কলেজ ক্যাম্পাসে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ্য করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি