০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে আইটি ফার্মের উদ্বোধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার মামারবাড়ী শপিং কমপ্লেক্সে ‘এমটেক সলিউশন’ নামে আইটি ফার্মের উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৫ জানুয়ারি) সকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে ওই  আইটি ফার্মের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এমটেক সলিউশন আইটি ফার্মের পরিচালক সফটওয়ার ইঞ্জিনিয়ার কামরুল হাসান মিঠু, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হাই, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি রাজীব ভদ্র অপু, আওয়ামী যুবলীগ নেতা আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দেশের আইটি সেক্টরকে সমৃদ্ধ করতে হবে। এ লক্ষেই দেশের সর্বত্র আইটি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষিত যুব সমাজ আইটি বিষয়ে প্রশিক্ষিত হচ্ছে। ফলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, উদ্বোধনকৃত এমটেক সলিউশন আইটি ফার্ম থেকে স্থানীয় শিক্ষিত যুব সমাজ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করে আইটি বিষয়ে দক্ষ হওয়ার সুযোগ পাবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি