১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্যবিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে  ”শাহীন-মাহবুব প্যানেল” থেকে ড. মুহাম্মদ শাহীন উদ্দিন সভাপতি এবং ”বাঙ্গালী জাতীয়তাবাদ, মক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেল” থেকে ড. মোঃ মাসুদার রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনটি রবিবার সকাল ১০.০০ থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত বিশ^বিদ্যালয় ক্যাম্পসস্থ ২য় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী বাঙ্গালী জাতীয়তাবাদ, মক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের পক্ষ থেকে যুগ্ম-সম্পাদক পদে গৌরাঙ্গ কুমার পাল, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় আরঙ্গজেব আকন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইফতেখার আহমেদ, নির্বাহী সদস্য পদে ১ম মোঃ দেলোয়ার আহমেদ, ২য় শাকিল মাহমুদ শাওন, ৩য় ড. মোঃ আশরাফ আলী, ৪র্থ কাজী মেসবাহ উদ্দিন আহমদ, ৫ম ইশরাত জাহান ইরা নির্বাচিত হয়েছেন।

শাহীন-মাহবুব প্যানেল থেকে সহ-সভাপতি পদে আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে ড. সৈয়দ মওদুদ-উল-হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ড. কাউসার আহমেদ, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ মূর্তজা রেজা লিংকন, নির্বাহী সদস্য পদে ৬ষ্ঠ ড. মোঃ রোস্তম আলী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ২টি প্যানেলের মাধ্যমে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, নির্বাচন কমিশনার হিসেবে ড. মোঃ আনিসুর রহমান আনিছ ও মোঃ মাহফুজ রেজা দায়িত্ব পালন করেন।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি