০২:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতু‌তে পৃথকস্থা‌নে দুর্ঘটনায় নিহত২

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতু‌তে পৃথক দূর্ঘটনায় দুইজন নিহত হ‌য়ে‌ছে। বুধবার (২২জানুয়া‌রি) সকাল ৭টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন সেতুর ভায়াডাক্টে দুই বা‌সের সংঘ‌র্ষে একজন এবং দিবাগত রাত ৩টায়  ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় বাস-ট্রা‌কের সংঘ‌র্ষে একজন নিহত হয়। 

নিহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি। ত‌বে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে নিহত দুইজন বা‌সের হেলপার ছিল। এছাড়া সকা‌লে বঙ্গবন্ধু সেতু ওপর ১৭ নম্বর পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লে‌নে দুই‌টি ট্রা‌কের সংঘর্ষ বাঁ‌ধে। 

পৃথক তিন‌টি ঘটনায় অন্তত ২০জন আহত হ‌য়ে‌ছে। আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ও সিরাজগ‌ঞ্জ জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে পৃথক তিন‌টি দূর্ঘটনার ফ‌লে বঙ্গবন্ধু সেতু উভয়পাড়সহ মহাসড়‌কে তীব্র যানজটের সৃ‌ষ্টি হয়। এ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে টাঙ্গাই‌লের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৭ কি‌লো‌মিটার সড়‌কে যানজট দেখা দেয়। ত‌বে দূর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো সড়া‌নোর পর সকাল ৯টার পর যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান ব‌লেন, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ভায়াডাক্ট অং‌শে ঢাকাগামী দুই‌টি বা‌সের সংঘর্ষ হয়। এ‌তে এক‌টি বা‌সের হেলপার মারা যায়। আহত হয় ১০জন। এছাড়া দিবাগত রাত ৩টার দিকে কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় বাস ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে বা‌সের হেলপার নিহত হয়। আহত হয় আ‌রো ২জন ত‌বে নিহত‌দের প‌রিচয় জানা যায়‌নি।

এছাড়া সকা‌লের দি‌কে বঙ্গবন্ধু সেতু ওপর ১৭নম্বর পিলা‌রের কা‌ছে দুইটি ট্র্রা‌কের সংঘ‌র্ষে ২জন আহত হয়। দূর্ঘটনার পর প‌রিবহনগু‌লো সড়ক থে‌কে স‌রি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।

ও‌সি ‌আ‌রো জানান, সকা‌লে ঘন কুয়াশার কার‌নে বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক এই  দূর্ঘটনাগু‌লো সংগ‌ঠিত হয়। 

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লি‌শের ইনচার্জ কামাল হো‌সেন ব‌লেন, বঙ্গবন্ধু সেতু‌র উপর দূর্ঘটনার ফ‌লে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। ত‌বে বেলা বাড়ার সা‌থে সা‌থে মহাসড়‌কে গা‌ড়ির চাপ ক‌মে গি‌য়ে ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে যানবাহন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি