১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গুজব ঠেকাতে তৎপর প্রশাসন

লবণের দোকানে উপচে পড়া ভিড়, বাড়েনি দাম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

লবণের দাম বেরেছে এমন গুজব ছড়িয়ে পড়ায় জেলা শহরের প্রধান ছয়আনী বাজার ও পার্ক বাজারসহ বিভিন্ন হাট বাজারে লবণ কিনতে উপচে পড়া ভীড় ও লাইন লক্ষ্য করা গেছে।

প্রতি কেজি লবণের দাম ১০০ থেকে ১২০ টাকা হওয়ার গুজবে এমন দৃশ্য দেখা গেছে। তবে, লবনের দাম বৃদ্ধি নয়, এটি একটি গুজব বলে জানিয়েছেন টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকুনুজ্জামান। আর এই গুজব ঠেকাতে বাজার মনিটরিং এ ভ্রাম্যমান আদালতের কার্যক্রম বাড়িয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকুনুজ্জামানের নেতৃত্বে শহরের বড় বড় বাজার গুলোতে লবণের দাম সঠিক আছে কিনা তা যাচাই করতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, লবণের দাম বাড়ানোর কোন কারন নেই। লবেণের দাম বৃদ্ধির বিষয়টি সম্পুর্ণ গুজব। এ ধরনের গুজব ছড়িয়ে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি সিন্ডিকেট মানুষকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।

জানা যায়, কেজিতে লবণ ১০০থেকে ১২০ টাকা এমন গুজবে বিভ্রান্ত হয়ে বেশি মুনাফার লোভে বিভিন্ন বাজারে অনেক দোকানে লবন বিক্রি করা বন্ধ করে দিয়েছে এক শ্রেনীর ব্যাবসায়ীরা। এতে সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লবণের দাম বেড়ে যাচ্ছে, এমন গুজবে সাধারণ মানুষ লবণ কিনতে ভিড় করছেন বিভিন্ন বাজারে। তাই গুজব যাতে সঠিক না হয় সে জন্য নিয়মিত বাজার মনিটরিং এর উদ্যেগ নিয়েছে জেলা প্রশাসন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি