১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরের ব্যবস্থাপক মামুনের দল আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

সোনালী ব্যাংক লিমিটেড এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ে রিলে দৌড়ে টাঙ্গাইল দল চ্যাম্পিয়ন হয়েছে। 

শনিবার সকালে ময়মনসিংহ জেলা স্কুল ছাত্রাবাস মাঠে এ খেলা হয়। মির্জাপুর শাখা ব্যবস্থাপকের নেতৃত্বে গঠিত টাঙ্গাইল দল রিলে দৌড়ে চ্যাম্পিয়ন হয়। ক্রিড়া প্রতিযোগিতায় রিলে দৌড়সহ ১২টি ইভেন্ট ছিল বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ১০ জানুয়ারি টাঙ্গাইল জেলার সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের মধ্যে ক্রিড়া প্রতিযোগিতা হয়। এতে মির্জাপুর শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন দৌড়ে প্রথম হন। 

তাঁর নেতৃত্বে একই ইভেন্টে দ্বিতীয়, তৃতীয় ও চুতর্থ স্থান অধিকারী টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোড শাখার ব্যবস্থাপক খন্দকার রাইসুল আমিন, টাঙ্গাইল শাখার দুই কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও মো. দেলোয়ার হোসেনকে নিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত আঞ্চলিক (টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা) ক্রিড়া প্রতিযোগিতায় দল গঠন করে রিলে দৌড় হয়। এতে টাঙ্গাইল দল চ্যাম্পিয়ন হয়। 

খেলায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের মহাব্যবস্থাপক জি এম সায়েফ উদ্দিন। 

আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে সোনালী ব্যাংকের সকল অঞ্চলের অংশগ্রহণে ক্রিড়া প্রতিযোগিতা হবে। সেখানেও তাঁরা রিলে দৌড়ে অংশ নেবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি