০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ডাকাত দলের ১০ সদস্য আটক

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু সংযোগ রেল সড়কের মির্জাপুর স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা করে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আটকৃতরা হলেন- মির্জাপুর পৌর এলাকার পোষ্টকামুরী সওদাগড়পাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে সীমান্ত, দেলোয়ার হোসেনের ছেলে বেল্লাল হোসেন, আব্দুর রউফের ছেলে অনিক, কিতাব আলীর ছেলে আমির খান, দেলবরের ছেলে জনি, হালিমের ছেলে রবিন, রহিমের ছেলে গিয়াস, জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের বুদ্দু খানের ছেলে বুলবুল খান, রাশেদ মিয়ার ছেলে রবিন ও ভুয়াপুর উপজেলার তোতা মিয়ার ছেলে এরশাদ। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল ডাকাত মির্জাপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মির্জাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ ডাকাত দলের ১০ সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও প্লাস্টিকের রশি উদ্ধার করে। 

মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আটকৃতরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে বস্তা ফেলে যানবাহন থামিয়ে ডাকাতি করে থাকেন। এছাড়া মির্জাপুর রেলস্টেশনে থেমে থাকা ট্রেনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেন। দুপুরে আটকদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
 
এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি