০৩:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ক্রিকেট খেলতে গিয়ে প্রান গেল সাইম রবিন (১৫) নামের এক কিশোরের। সে উপজেলার ভাড়রা ইউনিয়নের শাখাইল পূর্বপাড়া গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের ছেলে। 

শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে শাখাইল পূর্বপাড়া আব্দুল হাইয়ের মাঠে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্র সাইম রবিন এলাকার বন্ধুদের নিয়ে বাড়ির পাশের আব্দুল হাইয়ের মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা শুরুর আগে অনুশীলন করার এক পর্যায়ে একই গ্রামের শামসুল হকের ছেলে আসাদের (১৫) হাতে থাকা ক্রিকেট ব্যাট হাতল থেকে ছুটে সাইম রবিনের ঘাড়ে আঘাত লাগে। 

এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে সতীর্থ খেলোয়াড়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিদিনের ন্যায় সাইম তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যায়। অনুশীলনের সময় অপর খেলোয়াড় আসাদ ব্যাট চালালে হাত থেকে ব্যাটের সামনের অংশ হাতল থেকে ছুটে সাইমের ঘাড়ে লেগে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি আলম চাঁদ।

এমআর/এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি