১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ক্লিনিক মালিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | | ১৯৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি নিয়মনীতি ও স্বাস্থ্য সেবার মানবৃদ্ধির লক্ষে বেসরকারি হাসপাতালের মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে পৌরসদরের রোজ গার্ডেনে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ সঙ্গে এ মতবিনিয়ম সভা হয়।

এসময় মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম সরকার, সম্পাদক মো. মোস্তফা মিয়াসহ ক্লিনিক মালিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারি নিয়ম-নীতি মেনে ক্লিনিক পরিচালনা না করা ও স্বাস্থ্য সেবার মানবৃদ্ধির ঠিক না থাকায় কয়েকদিন আগে ভ্রাম্যামন আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ক্লিনিক মালিককের কাছ থেকে জরিমানা করা হয়।

জানা গেছে, অসুস্থ মানুষকে উন্নত স্বাস্থ্য সেবার দেয়ার নাম করে উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের বাজারে ছোট বড় ৩৫টি ক্লিনিক গড়ে উঠেছে। এসব ক্লিনিকের নেই আবাসিক চিকিৎসক, অভিজ্ঞ নার্স ও মানস্মত পরিবেশে।

প্যাথলজি পরীক্ষার নির্ধারিত রেট টাঙ্গায়ি না রেখে অতিরিক্ত টাকা গ্রহণ, সরকারি অনুমোদনের চেয়ে বেশী সংখ্যক বেড তৈরি রোগী ভর্তি রাখা, সর্বোপরি যথাযথ নিয়মে ভ্যাট প্রদান না করাসহ নানা অভিযোগ রয়েছে এসব ক্লিনিক মালিকদের বিরুদ্ধে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ বলেন, ক্লিনিক মালিকদের সরকারি নিয়ম মেনে ক্লিনিক পরিচালনা ও স্বাস্থ্য সেবার মানবৃদ্ধির পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি