০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে গ্রহণের জন্য টাঙ্গাইলের কালিহাতীতে ১০৮টি ভোট কেন্দ্রে প্রায় দুই হাজার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) দু-দিন ব্যাপী কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে প্রায় দুই হাজার কর্মকর্তাদের এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার অমিত দেব নাথ জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইন্সটিটিউট ঢাকার আয়োজনে এবং কালিহাতী উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় ১০৮টি ভোট কেন্দ্রের জন্য নিয়োজিত ১০৮ জন প্রিজাইডিং অফিসার। ৬০০জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১২০০ জন পুলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা শহীদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিসার এ. এইচ. এম কামরুল হাসান, কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনির, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন প্রমুখ। 

বুধবার ও বৃহস্পতিবার এই দুদিন ব্যাপী প্রশিক্ষণ চলবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি