০৩:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ ইউপি সদস্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যানের হযরত তালুকদারের বিরুদ্ধে ৭ ইউপি সদস্য মঙ্গলবার জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

তারা হলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, আব্দুল হাই আকন্দ, শরীফ আহমেদ, আব্দুস সাত্তার, জাহাঙ্গীর হোসেন, মোর্শেদ খানম ডলি ও শাহিদা বেগম। এদিকে স্থানীয় দুৃই ভুক্তভোগী থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অভিযোগ বলা হয়েছে, বিধিমালা অনুযায়ী ইউপি সদস্যদের সম্মানী ভাতা অর্ধেক সরকার ও বাকী অর্ধেক পরিষদ থেকে প্রদান করে থাকেন। কিন্তু চেয়ারম্যান হযরত আলী তালুকদার সম্মনী ভাতা সম্পূর্ণ আত্মসাৎ করেন। বঙ্গবন্ধ সেতু রিসোর্টের আওতাধীন স্থাপনার উপর হোল্ডিং ট্যাক্স প্রায় ২২ লাখ টাকা আদায় করা হয়েছে। সদস্যরা সম্মানী ভাতার অংশ চাইলে চেয়ারম্যান ভাতা প্রদান করতে অনিহা প্রকাশ করেন। এছাড়া সরকারীভাবে কোন চিঠিপত্র আসলে সেগুলো সদস্যদের না জানিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়। বর্তমানে ইউপি সদস্যরা ভাতা না পেয়ে মানবেতর জীবনযাবন করছেন।

ইউপি সদস্য আব্দুল হাই আকন্দ ও সংরক্ষিত ইউপি সদস্য মোশের্দা খানম ডলি বলেন,  চেয়ারম্যান হযরত আলী তালুকদার হতদ্ররিদদের কর্মসুচির প্রকল্প কোন কাজ না করেই সমুদয় অর্থ আত্মসাত করে আসছেন। তার বিরুদ্ধে কেউ বলতে গেলে প্রশাসনের ভয়ভীতি দেখান। বিভিন্ন স্থপনার উপর প্রায় ২২ লাখ টাকা ট্যাক্স আদায় করেছে। আমরা সম্মনী ভাতা বলতে গেলে হুমকি ধমকি দেয়। 

এ ব্যাপারে গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাদের অভিযোগ মিথ্যা, আমার কাছে প্রমাণ আছে।  

এদিকে হযরত আলী তালুকদারের বিরুদ্ধে কালিহাতী থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। স্থানীয় আলীমের স্ত্রী রুনা লায়লা ও রমজান আলী বাদী হয়ে মামলা করেছেন। 

রমজান আলী জানান, ৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের নেতৃত্বে ফিল্মি স্টাইলে ১৫-২০ জন ব্যক্তি দা, লাঠি, রড, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। বাঁধা দিতে গেলে আমাকে ও স্ত্রী নাছিমা বেগমকে বেঁধে রেখে বাড়ির ঘর ভেঙে জবরদখল এবং পিটিয়ে আহত করে ফেলে রাখে। 

এবিষয়ে গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার বলেন ওই জায়গা তার ভাইদের। রমজানরাই জবরদখল করে সম্পত্তি ভোগ করছিল। মারপিটের কথা অস্বীকার করেন তিনি।

কালিহাতী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে পুলিশ এলাকায় অস্ত্র উদ্ধার করার জন্য অভিযান চালিয়েছে। ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি