০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকদের ওপর হামলা

গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়াড়ুদের গ্রেফতার দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে পৌরসভার ঘাটান্দি এলাকার সর্বস্থরের লোকজন ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্ত্বরে এই কর্মসূচী পালন করে।  

এরআগে বিক্ষোভ মিছিলটি ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সরকারি ইবরাহীম খাঁ সরকারি কলেজ হয়ে বাসস্ট্যান্ড চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে ভূঞাপুর-তারাকান্দি সড়ক আধাঘন্টা অবরোধ করে রাখা হয়।

এসময় বক্তারা জানান, জুয়া আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের জুয়াড়ি সন্ত্রাসী হামলা চালায়। এতে চারজন সাংবাদিক গুরুতর আহত হয়। কিন্তু ঘটনার কয়েকদিন পেড়িয়ে গেলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। মুলহোতা ফজল মন্ডলসহ জুয়াড়িরা এখন ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। এসময় তারা মূলহোতাদের গ্রেফতারে ২৪ঘন্টার আল্টিমেটাম দেয়। অন্যথায় কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে সমাবেশে বক্তারা হুশিয়ারি দেন। 

এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম আজাহার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, সাবেক কাউন্সিলর রাশিদুল ইসলাম তালুকদার সেলিমসহ ঘাটান্দি গ্রামের লোকজন। 

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। 

এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ু প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ুর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি