০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়কের পাশে নবজাতকের লাশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে এক নবজাতকের লাশ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের তাঁতিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুটির মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেন। রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালে সড়কের পাশেই শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়। বুধবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কারা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। তাদের ধারণা জীবিত অবস্থায় ফেলে যাওয়ার পর নবজাতকের মৃত্যু হয়।

উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, সড়কের ধারে একটি শিশুর লাশ পড়ে আছে এমন খর পেয়ে আমি সেখানে ছুটে যাই। শিশুটি দেখতে ফুটফুটে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ লাশের কাছে গিয়েছে। নবজাতকের কোন পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি