১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ‘ঠিকানা’র সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে আবুল খায়ের স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, কুমুদিনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আজাদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপত্বি করেন ঠিকানা’র শিক্ষা বিষয়ক সম্পাদক ড. জুলহাস আলী মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলার নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা খোশনবীশ। 

উপজেলার কাউলজানী ইউনিয়নের ১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১৭০জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রতি শ্রেণীতে ৫জন করে মোট ১৫জনকে বিভিন্ন গ্রেডে এককালীন অর্থ বৃত্তি, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

প্রসঙ্গত, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রায়াত শিক্ষক আবুল খায়ের স্মরণে ২০১৭ সাল থেকে ‘আবুল খায়ের স্মৃতি বৃত্তি’ পরীক্ষা চালু করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি