০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তারুটিয়া হাট 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী তারুটিয়া হাটটি সঙ্কুচিত হয়ে বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে। স্থানীয়রা বলছেন, পাশের বিসিক শিল্পনগরী সম্প্রসারিত করতে গিয়ে দীর্ঘ ৬৫ বছরের পুরনো হাটটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। 

জানাগেছে, ১৯৫৫সালে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় দেলোয়ার মহুরি, ইব্রাহিম খান, রশিদ খান, ইয়াছিন হাজী, আব্দুল মন্নান, খালেক খান, কালু খানদের ঐকান্তিক প্রচেষ্টায় ৯০ শতাংশ ভূমির উপর তারুটিয়া হাট প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে প্রতি রোববার হাট এবং প্রতিদিন সকাল ও বিকালে বাজার বসে থাকে। 

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া, ঘারিন্দা ও দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের সাধারণ মানুষ ওই হাটে হরেক রকমের দ্রব্য বেঁচাকেনা করেন। সঙ্কুচিত হতে হতে হাটটি ৯০ শতাংশ থেকে এখন মাত্র ৪০-৪৫শতাংশে এসে পৌঁছেছে। বাজারে বর্তমানে ২৫০টি স্থায়ী দোকান রয়েছে। হাটের দিনে দোকানীরা সড়ক-মহাসড়কেতর পাশে মালামাল নিয়ে বসেন। এতে যানজট সহ চলাফেরায় দুর্ভোগ পোহাতে হয়। 

তারুটিয়ার ব্যবসায়ী আয়নাল হক, শামীম মিয়া, হামিদ মিয়া, নয়ন খান গনি, ঠান্ডু মিয়া, মো. ফরিদ হোসেন সহ অনেকেরই দাবি, পাশের বিসিক শিল্প এলাকা সম্প্রসারিত করায় তারুটিয়া হাট ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিসিকের রুগ্ন দুটি শিল্প কারখানা হাটের জায়গায় বসানো হয়েছে। ফলে হাট সঙ্কুচিত হয়ে গেছে। বিসিক এখন তারুটিয়া হাট ধ্বংস করে শিল্প কারখানা স্থাপন করতে তৎপরতা চালাচ্ছে।

তারুটিয়া বাজার সমিতির সভাপতি মোবারক হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. রায়হান খান জানান, তারাও বিসিকের উন্নয়নের পাশাপাশি শিল্প কারখানার উন্নয়ন চান। দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী হাট-বাজার অক্ষুন্ন রেখে আশপাশের জায়গা হুকুম দখল করে বিসিকের সম্প্রসারণ করার দাবি জানান তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি